হতাশ
কবিতা

হতাশ

তিন বিষয়ে ফেল করেছে, বাবলুর ব্যাডলাক!

স্যার বলেছে, ‘বাবলু রে তুই ক্লাস সেভেনেই থাক!’

আমরা সবাই ক্লাস সেভেনে, বাবলু ভাইও তা–ই

এক বছরের বড় বলে সবাই ডাকি ভাই!

 

ক্লাসে যখন স্যাররা পড়ান, সজাগ সবার কান

বাবলু ভাইয়ের তখন চলে মনোযোগের ভান।

স্যাররা ক্লাসে পড়া ধরেন, খোঁজেন বাড়ির কাজ

বাবলু রে তুই এমন কেন? নেই লজ্জা–লাজ?

 

বাবলু ভাইয়ের চিন্তা, কখন সাঙ্গ হবে পাঠ

কখন তিনি খেলতে যাবেন, ডাকছে খেলার মাঠ!

পড়ার কথা বললে রাগেন, ধমকে বলেন, ‘থাম!

বই–খাতা রাখ, পারলে আনিস খেলার সরঞ্জাম!’

সরঞ্জামের অনেক অভাব, একখানা ফুটবল

আমরা যাওয়ার আগেই দখল করবে বড়র দল!

ক্লাস সেভেনের পাত্তা আছে? তৈরি থাকে টেন

এক সকালে বাবলু ভাইয়ে সবাইকে বললেন…