এসো হে বৈশাখ
কবিতা

এসো হে বৈশাখ

শেয়ার করুন: Facebook Twitter WhatsApp

এসো হে বৈশাখ, বসো হে বৈশাখ,
করোনা দূরে যাক, মৃত্যু দূরে থাক।

ছোটো হে বৈশাখ, জ্বলো হে বৈশাখ,
অকূল পাথারে মানুষ থই পাক।

কালবোশেখি এসে শোনাক বরাভয়,
কালোবোশেখি ঝড়ে ঝরুক জরাক্ষয়।

মাদল বাজে দূরে হৃদয়ে ওই হাঁক:
এসো হে বৈশাখ বহো হে বৈশাখ।