ক্লাব ফুটবল দলবদলের ‘ডেডলাইন ডে’ কী, দিনটি নিয়ে কেন এত মাতামাতি
খেলা

ক্লাব ফুটবল দলবদলের ‘ডেডলাইন ডে’ কী, দিনটি নিয়ে কেন এত মাতামাতি

আলোর নাচন আলোর নাচন 01 September, 2026

ফুটবল সমর্থকদের কাছে আগস্টের ৩১ তারিখ পরিচিত ‘ডেডলাইন ডে’ হিসেবে। গত আড়াই মাস ধরে চলা দলবদলের মৌসুমের ইতি টানা হয় এই দিনে। সময় যত ঘনিয়ে আসে, ইউরোপিয়ান দলবদলের মৌসুমের উত্তাপ আরও বেড়ে যায়। ফুটবল দুনিয়া নজর রাখে শেষ মুহূর্তের দলবদলের জন্য। কিন্তু আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ সবার কাছে?

ডেডলাইন ডে কী

ইউরোপিয়ান ফুটবলে ক্লাবগুলোর খেলোয়াড় কেনাবেচার নির্দিষ্ট একটা সময়সীমা থাকে। ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত, টানা দুই মাস চলে গ্রীষ্মকালীন দলবদল। আর শীতকালীন দলবদল চলে জানুয়ারি মাসজুড়ে। এই দুই উইন্ডোর একেবারে শেষ দিন অর্থাৎ শেষ ২৪ ঘণ্টাকে বলা হয় ‘ডেডলাইন ডে’।

কেন এত মাতামাতি

ডেডলাইন ডে মানেই শেষ মুহূর্তের যত নাটকীয়তা, দুর্দান্ত সব চমক। শেষ কয়েক ঘণ্টায় আটকে থাকা ডিল, দলগুলোর মধ্যকার আলোচনা, সবকিছু যেন মুহূর্তের মধ্যেই সম্পন্ন হয়ে যায়। এই দিনে না ঘুম হয় ক্লাব কর্মকর্তাদের, না ঘুম হয় সাংবাদিক বা সমর্থকদের। শেষ ২৪ ঘণ্টা তাই ফুটবল ভক্তদের মনে থাকে টান টান উত্তেজনা।ফুটবল সমর্থকদের কাছে আগস্টের ৩১ তারিখ পরিচিত ‘ডেডলাইন ডে’ হিসেবে। গত আড়াই মাস ধরে চলা দলবদলের মৌসুমের ইতি টানা হয় এই দিনে। সময় যত ঘনিয়ে আসে, ইউরোপিয়ান দলবদলের মৌসুমের উত্তাপ আরও বেড়ে যায়। ফুটবল দুনিয়া নজর রাখে শেষ মুহূর্তের দলবদলের জন্য। কিন্তু আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ সবার কাছে?

ডেডলাইন ডে কী

ইউরোপিয়ান ফুটবলে ক্লাবগুলোর খেলোয়াড় কেনাবেচার নির্দিষ্ট একটা সময়সীমা থাকে। ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত, টানা দুই মাস চলে গ্রীষ্মকালীন দলবদল। আর শীতকালীন দলবদল চলে জানুয়ারি মাসজুড়ে। এই দুই উইন্ডোর একেবারে শেষ দিন অর্থাৎ শেষ ২৪ ঘণ্টাকে বলা হয় ‘ডেডলাইন ডে’।

কেন এত মাতামাতি

ডেডলাইন ডে মানেই শেষ মুহূর্তের যত নাটকীয়তা, দুর্দান্ত সব চমক। শেষ কয়েক ঘণ্টায় আটকে থাকা ডিল, দলগুলোর মধ্যকার আলোচনা, সবকিছু যেন মুহূর্তের মধ্যেই সম্পন্ন হয়ে যায়। এই দিনে না ঘুম হয় ক্লাব কর্মকর্তাদের, না ঘুম হয় সাংবাদিক বা সমর্থকদের। শেষ ২৪ ঘণ্টা তাই ফুটবল ভক্তদের মনে থাকে টান টান উত্তেজনা।