ফেলফোবিয়া
ছড়া

ফেলফোবিয়া

ব্যাপার খুবই রহস্যময়

অদ্ভুতুড়ে ভয়ের

পরীক্ষাটা সামনে এলেই

পেট খারাপ হয় জয়ের।

 

ইংরেজিতে তিথির ভীতি

চার্জ কমে যায় কানের

বাংলা নিয়ে দুশ্চিন্তায়

জ্বর আসে সাদমানের।

 

অঙ্ক দেখে রিংকু কাঁদে

ডিম নাকি সে ভিতুর!

ভূগোল পরীক্ষার রাত্রে

হেঁচকি ওঠে জিতুর।